1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কলাপাড়ায় উপাধ্যাক্ষ নূর বাহাদুর ও হালিম তালুুকদার স্মরনে শোকসভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাসেল কবির মুরাদ এর পিতা সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ এর সাবেক উপাধ্যক্ষ মরহুম নুর বাহাদুর তালুকদার ও রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি কবির তালুকদার এর মেঝ ভাই মরহুম হালিম তালুকদার এর বিদেহী আত্মার মাগফিরত কামনায় দোয়া-মোনাজাত ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় রিপোর্টার্স ইউনিটি মিলানায়তনে ইউনিটির সভাপতি জাহিদ রিপন’র সভাপতিত্বে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় বক্তব্য রাখেন মরহুম নুর বাহাদুর তালুকদারের কনিষ্ট পুত্র মেজর তানজিল নূর, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, আর্কিটেকচার ইঞ্জিনিয়ার ইয়াকুব খান, সাবেক সাধারণ সম্পাদক মিলন সরকার, মাই টিভি কলাপাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েল, ফোরকান তালুকদার, ইউনিটির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
এসময় রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন ইউনিটির সদস্য মাও: মো: ফোরকানুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com