
রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদীতে অবৈধ ভাবে বালু পরিবহনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ৯ই ফেব্রুয়ারি সোমবার বিকেলে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ
শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একটি বালুভর্তি ট্রলি গাড়ি আটক করে পরবর্তীতে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে মো: হযরত আলী(৩০), পিতা- মো: জহুরুল হক, গ্রাম: রাণীশিমুল, শ্রীবরদী, শেরপুরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নুন, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলী সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।