1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বান্দরবানে ধানের শীষের বিশাল জয়

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

বান্দরবান প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি মনোনীত সাচিংপ্রু জেরি বেসরকারি ফলাফলে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪৫ মিনিটে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, আসনের মোট ১৮৭টি কেন্দ্রের সবকটির ফল গণনা শেষে সাচিংপ্রু জেরি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ২৩১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দিন পেয়েছেন ২৫ হাজার ১২৩ ভোট। এছাড়া লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু জাফর মো. ওয়ালীউল্লাহ পেয়েছেন ২ হাজার ৩৬৮ ভোট এবং হাতপাখা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪ হাজার ৬২৯ ভোট।

সব কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিংপ্রু জেরি ১ লাখ ১৪ হাজার ১০৭ ভোটের ব্যবধানে জয় লাভ করেন, যা এ আসনে বড় ধরনের ব্যবধান হিসেবে বিবেচিত হয়েছে।

একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে জেলায় ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৬৮ হাজার ৮১৭ এবং ‘না’ ভোট পড়েছে ৮৯ হাজার ৩৬৬।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com