1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, প্রকৌশলীকে বান্দরবানে বদলি জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম আন্তর্জাতিক বাজারে দাম কমলে জ্বালানি তেলের মূল্য সমন্বয় হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম বারিধারায় গাড়িচাপায় শ্রমিক হত্যা, ৯ লাখ টাকায় আপস পরিবারের কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

নির্বাচনী বাজিতে হেরে মহিষ খোয়ালেন কৃষক!

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাজিতে হেরে গিয়ে প্রায় তিন লাখ টাকা দামের মহিষ খোয়ালেন আমির হোসেন (৪৬) নামে এক কৃষক। তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম কিবরিয়ার দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২নং কলসপাড় ইউনিয়নের বালুঘাটা গ্রামের কৃষক আমির হোসেন শেরপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত গোলাম কিবরিয়ার সমর্থক। একই ইউনিয়নের পাশর্^বর্তী উত্তর নাকশি গ্রামের কৃষক আব্দুল মান্নান (৬০) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের ফাহিম চৌধুরীর সমর্থক। দু’জনের মাঝে নানা-নাতি ডাকাডাকির সম্পর্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুর হলে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা প্রতীকের জয়-পরাজয় নিয়ে দু’জন বাজিতে জড়ান। বাজির শর্ত ছিল, ধানের শীষ বিজয়ী হলে আমির হোসেনের গোয়ালে থাকা একটি মহিষ আব্দুল মান্নান নিয়ে যাবেন। দাঁড়িপাল্লা পাশ করলে আব্দুল মান্নানের গোয়ালে থাকা ৬টি মহিষ আমির হোসেন নিয়ে যাবেন।

বৃহস্পতিবার রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পর শুক্রবার সকালে মহিষ আনতে লোকজন নিয়ে আমির হোসেনের বাড়ি গিয়ে হাজির হন আব্দুল মান্নান। এসময় আমির হোসেন বাজিতে গেরে যাওয়ায় তার গোয়ালে থাকা প্রায় তিন লাখ টাকা মূল্যের মহিষ আব্দুল মান্নানকে দিয়ে দেন। পরে মহিষের গলায় মালা পড়িয়ে ও ঢাক-ঢোল বাজিয়ে স্থানীয় লোকজন নিয়ে নাচতে নাচতে মহিষটি নিয়ে আসেন তিনি। এ ঘটনা মোবাইল ফোনে ধারণ করে স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

বাজিতে হেরে যাওয়া কৃষক আমির হোসেন জানান, বাজিতে হেরে যাওয়ার পর শুক্রবার সকালে আব্দুল মান্নান তার বাড়িতে গিয়ে মহিষ দাবী করেন। পরে তিনি তার গোয়ালের একমাত্র মহিষটি মান্নানকে দিয়ে দেন।

কলসপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বাজি অনুযায়ী ধানের শীষ পাশ করায় আমির হোসেনের একটি মহিষ আব্দুল মান্নান জিতে নেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com