1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : ঝিনাইগাতীতে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় খালেদা আক্তার (৫০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেদা আক্তার সন্ধ্যাকুড়া এলাকার জয়নাল আবদিনের স্ত্রী। এ ঘটনায় মোটরসাইকেল চালক শাহজামাল (২৫) মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি হলদীগ্রাম এলাকার শফিক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হলদীগ্রামের বাসিন্দা শাহজামাল অতিদ্রুতগতিতে উপজেলা রাংটিয়ার দিকে যাওয়ার সময় রাস্তা পারাপারের মুহূর্তে খালেদা আক্তারকে ধাক্কা দেন। এতে তার শাড়ি মোটরসাইকেলে পেঁচিয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান।

স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেদা আক্তারকে মৃত ঘোষণা করেন। শাহজামালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শেরপুর সদর হাসপাতালে রেফার করা হয়। ঘটনার পরপরই ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান,এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com