1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকে শোকজ

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জ : হিন্দু সম্প্রদায়ের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি, হুমকি ও ভাঙচুরের অভিযোগে বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা এক পত্রে এ তথ্য জানানো হয়।

শোকজপ্রাপ্তরা হলেন- জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মনা পাল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ এবং একই ওয়ার্ড আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা আরজু আহমেদ।

নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না— তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সিদ্ধান্ত অনুযায়ী ওই তিন নেতাকে শোকজ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com