1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ফরিদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৭

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৭ যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের জোয়ারকান্দি গ্রামে ফয়সাল মাতুব্বরের বাড়ির সামনে ফরিদপুর–বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুরগামী চাকলাদার পরিবহনের একটি বাস সামনে থাকা একটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে ভবুকদিয়া থেকে পুকুরিয়াগামী আরেকটি ইজিবাইক আসতে দেখে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের ডান পাশের খাদে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং নগরকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশের একটি দলও সেখানে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, বাসটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৬-১৭ জন যাত্রী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছে। তবে গুরুতর আহত কেউ নেই।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com