1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত মাসদার হোসেনের ‘আইনজীবী’ সনদ স্থগিত বিবিসির দুই বছরে ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা বার কাউন্সিলের নির্বাচন স্থগিত জীবিত পিঁপড়া পাচারের চেষ্টা: কেনিয়ায় চীনা নাগরিককে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না: ১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া! জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ শ্রীবরদীর সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী

মা হলেন অভিনেত্রী তাসনুভা এলভিন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুলাই, ২০২০

বিনোদন ডেস্ক : মা হলেন লাক্স তারকা অভিনেত্রী তাসনুভা এলভিন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৫টায় নগরীর একটি হাসপাতালে কন‌্যাসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন।

নতুন অতিথির আগমনে ভীষণ খুশি এলভিন। এ অভিনেত্রী রাইজিংবিডিকে বলেন, আল্লাহর রহমতে আজ বৃহস্পতিবার বিকেলে কন‌্যাসন্তানের মা হয়েছি। প্রতিটি নারীর কাছে এটি অন্যরকম এক অনুভূতি। সবাই আমাদের জন‌্য দোয়া করবেন।

২০১৭ সালের ২৬ মার্চ ভালোবেসে ফাহাদ রিয়াজীর সঙ্গে ঘর বাঁধেন তাসনুভা। পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি তাদের প্রথম সন্তান।

২০১০ সালে লাক্স প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন তাসুনভা এলভিন। তারপর নাম লেখান বিজ্ঞাপন ও নাটকে। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো—‘ব্যাচেলর পয়েন্ট’, ‘কাচের পুতুল’, ‘খানদানি মঞ্জিল’, ‘মিস্টার টেনশন’ প্রভৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com