1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ঝিনাইগাতিতে জামায়াত-বিএনপি সংঘর্ষ: এবার জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে দুই মামলা

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিম করিম মৃত্যুর ঘটনায় বিএনপির নেতাকর্মীদের নামে মামলার পর এবার জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক মামলা করেছে বিএনপি। এসব মামলায় ২৪৪ জনের নাম উল্লেখসহ হাজারের অধিক আসামি করা হয়েছে। ওই সংঘর্ষে বিএনপির নেতাকর্মীরা আহতের ঘটনায় মামলা দুটি করা হয়। অভিযোগ দুটি গত ১০ ফেব্রুয়ারি আদালতে দাখিল করা হলেও সোমবার (১৬ ফেব্রুয়ারি) সেগুলোকে নথিভুক্ত করতে থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান জানান, গত ২৮ জানুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জামায়াত নেতা-কর্মীদের হামলায় বিএনপি’র শতাধিক নেতা-কর্মী আহত হন। ওই ঘটনায় ঝিনাইগাতী উপজেলার শালচুড়া গ্রামের আমজাদ ও ভারুয়া গ্রামের হাসিবুল হাসান শান্ত বাদী হয়ে ঝিনাইগাতী সিআর আমলি আদালতে দুটি মামলা দায়ের করেন। দুই মামলাতেই শ্রীবরদী উপজেলার পশ্চিম তাঁতীহাটি এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে আজহারুল ইসলাম মিস্টারকে (৫০) প্রধান আসামি করা হয়। এছাড়াও ২৪৪ জনের নাম উল্লেখ ও ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে মামলা দু’টিতে।

এর আগে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যা মামলায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাবেক এমপি মাহমুদুল হক রুবেলকে প্রধান করে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ২৩১ জন বিএনপি নেতা-কর্মীর নামে মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামাসহ মোট আসামি ৬-৭শ জন।

এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান জানান, আদালত ঝিনাইগাতী থানাকে মামলা দু’টি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় এই আসনে নির্বাচন স্থগিত রয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com