1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে হলদিগ্রাম বিজিবি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদিগ্রাম সীমান্ত এলাকা থেকে এসব ওষুধ জব্দ করা হয়।

বিজিবি জানায়, ভোর সাড়ে ৪টার দিকে হলদিগ্রাম সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছিল চোরাকারবারিরা। এসময় গোপন সংবাদের ভিত্তিতে হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় টাপেন্টাডল-১০০ ট্যাবলেট ফেলে পালিয়ে যায়। পরে ওইসব ওষুধ জব্দ করে বিজিবি। জব্দকৃত ওষুধের মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com