1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নিজ আসনের কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজ করার আহবান ফাহিম চৌধুরীর

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

শেরপুর : নালিতাবাড়ী ও নকলা উপজেলায় কর্মরত প্রতিটি দফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে স্বাধীনভাবে কাজ করার আহবান জানিয়েছেন শেরপুর-২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ও বিকেলে দুই উপজেলার হলরুমে পৃথকভাবে মতবিনিময় করে আহবান জানান তিনি।

এসময় তিনি বলেন, কারও নিয়ন্ত্রণে নয়, স্বাধীনভাবে আপনারা দায়িত্ব পালন করেন। এক্ষেত্রে যেখানে যেখানে আমার সহযোগিতার দরকার হবে, আমি সহযোগিতা করব। আপনারাও আমাকে সহযোগিতা করেন।

এসময় তিনি বলেন, আপামর জনগণ একটি দায়িত্ব দিয়ে আমাকে চেয়ারে বসার সুযোগ করে দিয়েছে। আমরা চাইব না এই চেয়ারের মানসম্মান নষ্ট হোক। এই চেয়ারটা যেন সর্বাধিক সম্মানের থাকে এবং জনগণ যেন এই চেয়ার থেকে সুযোগ-সুবিধা পায় সে জন্য আপনাদেরকেও সার্বিক সহযোগিতার আশ^াস দিলাম।

বিকেলে নালিতাবাড়ীতে মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির বক্তব্য রাখেন।

এর আগে দুুপুরে নকলায় বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি। দুই উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে ফাহিম চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com