1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

রানা, শ্রীবরদী : ২১ শে ফেব্রুয়ারি শেরপুরের শ্রীবরদীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাতে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।

পরে শহীদদের সম্মানে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শ্রীবরদী থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কামান্ড, শ্রীবরদী পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বন বিভাগের বালিজুরি রেন্জ, শ্রীবরদী উপজেলা বিএনপি পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন, আবাসিক আবাসিক প্রকৌশলী পিডিবি,
পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা সাব রেজিস্ট্রার অফিস সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, রাজনীতিক সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিব উল আহসান, শ্রীবরদী থানার ওসি নুরুল আলম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহবায়ক আবু রায়হান মো আল বেরুনি, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস এম সোহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল লতিফ,
বন বিভাগের বালিজুরি রেন্জ কর্মকর্তা সুমন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, শ্রীবরদী পৌরসভার সহকারী প্রকৌশলী ননী চন্দ্র মন্ডল, থানার সেকেন্ড অফিসার এস আই মুরশেদ আলম সহ
আরো অনেকেই উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার দুপুরে
আলোচনা সভা, পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও আয়োজন করা হয় চিত্রাঙ্গন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, ভাষা শহীদদের স্মরণে দোয়াও প্রার্থনা,
অপরদিকে উপজেলা সদর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও
রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গ্রহণ করা হয় নানা কর্মসূচি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com