1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শ্রীবরদীতে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং

  • আপডেট টাইম :: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

রানা, শ্রীবরদী : সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও পৌর শহরের যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়েছে। ২১ শে ফেব্রুয়ারি শনিবার দুপুরে
উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের বাজার ও ব্যস্ততম গুরুত্বপূর্ণ এলাকা মনিটরিং ও পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মনীষা আহমেদ।

বাজার পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, রমজান সিয়াম সাধনার মাস আর এ মাসে অতিরিক্ত মূল্য পণ্য ক্রয় বিক্রয় করা যাবে না। রোজা ও ঈদকে সামনে রেখে পৌর শহরের যানজট নিরসন ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রি এবং যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে চালক ও ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে রমজানকে সামনে রেখে বাজারে যাতে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করে সেজন্য নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিব উল আহসান, শ্রীবরদী থানার ওসি নুরুল আলম, পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল লতিফ, শ্রীবরদী পৌরসভার বাজার পরিদর্শক ফিরোজ হোসাইন, হিসাব রক্ষক তারেক হাসান, কাঁচা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলী সহ উপজেলা ও পৌরসভার স্টাফ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com