1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শ্রীবরদীর প্রয়াত জামায়েত নেতা বাদলের পরিবারের পাশে সাংসদ রাশেদুল ইসলাম

  • আপডেট টাইম :: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

রানা, শ্রীবরদী : শেরপুর জেলা জামায়েত সাবেক সেক্রেটারি ও শেরপুর ৩ আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মরহুম নুরুজ্জামান বাদলের কবর জিয়ারত ও তার শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন শেরপুর ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। ২২ শে ফেব্রুয়ারি রবিবার দুপুরে শ্রীবরদী পৌরশহরের পোড়াগড় গ্রামের প্রয়াত জমায়েত নেতা বাদলের নিজ বাড়িতে গিয়ে মরহুমের কবর জিয়ারত ও তার শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।  প্রয়াত জামায়েত নেতার কবরের পাশে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নবনির্বাচিত সাংসদ।

এ সময় প্রয়াত জামায়েত নেতার স্ত্রী নাসরিন বেগম, ছোট ভাই আলহাজ্ব মাসুদুর রহমান মাসুদ ও একমাত্র সন্তান নাজমুস সাকিব সহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন সাংসদ রাশেদ। পরে তিনি প্রয়াত নুরুজ্জামান বাদলের হাতে গড়া আইডিয়াল স্কুল পরিদর্শন,শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময়, শ্রীবরদীর বর্ষিয়ান জমায়েত নেতা গুরুতর অসুস্থ ডাঃ আব্দুল মমিনের শারীরিক খোঁজ খবর নিতে তার বাড়িতে যান এবং স্থানীয় জামায়েত নেতৃবৃন্দ ও শোকাহত কর্মীদের সাথে কুশল বিনিময় করেন ।
এ সময় শেরপুর জেলা জামায়েত আমীর মাওলানা হাফিজুর রহমান, নবনির্বাচিত সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ, উপজেলা জামায়েত আমির আজহারুল ইসলাম মিস্টার, প্রয়াত নুরুজ্জামান বাদলের ছোট ভাই আলহাজ্ব মাসুদুর রহমান মাসুদ,
একমাত্র সন্তান নাজমুস সাকিব, দৈনিক সংগ্রামের শেরপুর জেলা প্রতিনিধি জাকির হোসেন, শ্রীবরদী উপজেলা প্রতিনিধি মনিরসহ জেলা, উপজেলা ও স্থানীয় জামায়েত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com