1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

বান্দরবান সিভিল সার্জনকে চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থানান্তর

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুলাই, ২০২০

বান্দরবান : করোনা আক্রান্ত বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন ডা.অং সুই প্রু (৫৪)মার্মাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত গাড়িতে করে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বান্দরবান সিভিল সার্জন এর শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। জ¦র কাশি থাকায় গত ৬ জুলাই তিনি করোনা পরীক্ষার জন্য কক্সবাজারে নমুনা পাঠায়। ৭ জুলাই তিনি করোনা পজেটিভ শনাক্ত হন। এরপর তার এক্সরে রিপোর্টে ফুসফুসে করোনা সংক্রমন দেখা দেয় এবং তার ডায়াবেটিস ও এ্যাজমার সমস্যা রয়েছে ওনার শ^াস নিতে কষ্ট হচ্ছে। যেকোন সময় ওনার আইসিইউ সাপোর্ট প্রয়োজন হতে পারে তাই উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রামের ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বান্দরবান করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পল ত্রিপুরা বলেন, সিভিল সার্জন মহোদয়ের এক্সরে রিপোর্টে ফুসফুসে করোনা সংক্রমন দেখা দিয়েছে। এছাড়াও তার ডায়াবেটিস রয়েছে, কাশি আছে, নিউমোনিয়ারও সমস্যা দেখা দিয়েছে। তাই তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। আমাদের এখানে আইসিইউ নেই ওনার যেকোন সময় আইসিইউ সাপোর্ট দরকার হতে পারে তাই সকালে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগেও কন্ট্রাক্ট ট্রেসিং এর কারণে সিভিল সার্জন করোনা পরীক্ষা করেছিলেন তখন তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু কয়েকদিন আগে তার জ¦র কাশি দেখা দিলে ৬ জুলাই তিনি আবারো করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ৭ জুলাই তার করোনা পজেটিভ শনাক্ত হয়।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com