1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধে নকলায় ছাত্রদলের মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

নকলা (শেরপুর) : অটোরিকশা, সিএনজি ও ভ্যানসহ বিভিন্ন যানবাহনের ওপর পৌর টোল আদায়ের নামে চাঁদা আদায় বন্ধের দাবিতে মানব বন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল নকলা শহর শাখা।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুরের নকলা শহরে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। শহরের হলচত্বর মোড়ে আয়োজিত এ মানব বন্ধনে ছাত্রদল নেতাকর্মী ও যানবাহন চালকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পৌরসভার নামে দীর্ঘদিন ধরে অটোরিকশা, সিএনজি ও ভ্যানচালকদের কাছ থেকে টোল আদায় করা হচ্ছে, যা মূলত চাঁদাবাজির শামিল। এতে নি¤œ আয়ের চালকদের জীবিকায় প্রভাব পড়ছে। এসময় তারা অবিলম্বে চাঁদাবাজি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

মানববন্ধনে নকলা শহর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন অভি, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি কাওছার আজাদ অর্ণব, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রহমান ফাহিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com