1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শ্রীবরদীতে বিশ্ব চিন্তা দিবস উদযাপিত

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদীতে সারা বিশ্বের ন্যায় পালিত হয়েছে “বিশ্ব চিন্তা দিবস”। বিশ্ব গার্ল গাইডস ও গার্ল স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েল এবং লেডি ব্যাডেন পাওয়েলের জন্ম দিবস উপলক্ষে প্রতিবছর ২২ ফেব্রুয়ারি দিবসটি পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২২ শে ফেব্রুয়ারি রবিবার শ্রীবরদী গার্ল গাইডস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত “বিশ্ব চিন্তা দিবস” পালন করা হয়।

শ্রীবরদী উপজেলা নব নির্বাচিত কমিশনার, গার্ল গাইডস এসোসিয়েশন, শিখা রানী দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আলম তালুকদার,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোশারফ হোসেন, শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আব্দুর রউফ রতন। এ সময় শ্রীবরদী গার্ল গাইডস এসোসিয়েশন এর সম্পাদকসহ অন্যান্য সদস্য,যুবা নেত্রী, গাইডস শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে রোজার কারণে প্রতিকী কেক কেটে জন্মদিন পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com