1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে নবাগত ৮ চিকিৎসককে অভ্যর্থনা

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

রানা, শ্রীবরদী : শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবাগত ৮ চিকিৎসককে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা প্রদান করা হয়েছে। ২৩শে ফেব্রুয়ারি সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুম মিলনায়তনে নবাগত ৭ জন মেডিকেল অফিসার ও একজন ডেন্টাল সার্জনকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করে নেন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম । ফলে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের ডাক্তার সংকট নবাগত ৮ চিকিৎসকের যোগদানের মাধ্যমে কিছুটা হলেও নিরসন হবে, যা হাসপাতালের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডাঃ অমিও জুতি সাইফুল্লাহ, জরুরি বিভাগের ইনচার্জ খাদিজা বেগম, নিরাপদ খাদ্য পরিদর্শক মাসুদুর রহমান মাসুদসহ নবাগত ৮ চিকিৎসক, হাসপাতালে কর্মরত ডাক্তার ও স্টাফরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকেই অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকট রয়েছিল। স্বল্প সংখ্যক চিকিৎসক দিয়ে আমরা অনেক কষ্টে রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করে এসেছি। ডাক্তার ও জনবল সংকটের কারণে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

নবাগত চিকিৎসকদের মেধা, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে শ্রীবরদী উপজেলা বাসি উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্য সেবা পাবেন বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com