1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

নকলায় কন্যাকে শ্লীলতাহানীর অভিযোগে পিতা গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুলাই, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় সদ্য এসএসসি উত্তীর্ণ ঔরষজাত কন্যাকে শ্লীলতাহানীর অভিযোগে পিতা কামরুল হাসানকে (৪৫) গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। কন্যার দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে পুলিশ তাকে গ্রেফতার করে শুক্রবার শেরপুর আদালতে সোপর্দ করেছে।
জানা গেছে, উপজেলার পূর্ব কাজাইকাটা গ্রামের কামরুলের কন্যা কাজাইকাটা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। ছোটবেলায় তার মা মারা যায়। গত ১৫ জুন রাতে প্রথম দফায় কামরুল তার ঔরষজাত কন্যার পড়নের কাপড় খোলে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ভুল স্বীকার করায় সম্মানের ভয়ে পারিবারিকভাবে বিষয়টি মিমাংসা করা হয়। এরপর ৬ জুলাই সোমবার রাতে ঘুমন্ত নিজ কন্যার স্পর্শকাতর অঙ্গসমূহে হাত দেয় পিতা কামরুল। বাধ্য হয়ে ৭ জুলাই মঙ্গলবার ধর্ষিতা কন্যা বাদী হয়ে নকলা থানায় পিতাসহ এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বোন জামাই মোস্তাহান (৩৪) ও বিয়াই মমিনুল ইসলামের (২৭) বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। ঘটনার তদন্ত শেষে ৯ জুলাই বৃহস্পতিবার রাতে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অপর দুই সহযোগী পলাতক রয়েছে।
ভুক্তভোগী কিশোরী জানায়, এর আগেও কয়েকবার তার পিতা তাকে ধর্ষণের চেষ্টা করেছে। কিন্তু সম্মানের ভয়ে এতোদিন সে মুখ খোলেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com