1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নকলায় জমির সীমানা নিয়ে বিরোধে কৃষক হত্যার অভিযোগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বাড়ির সীমানা ও রাস্তা নিয়ে বিরোধের জেরে খোরশেদ আলম (৫০) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের ছোট ভাই বকুল মিয়া জানান, তাদের চাচাতো বোন জামাই জুলহাস মিয়ার সঙ্গে বাড়ির সীমানা ও চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে ওই বিরোধকে কেন্দ্র করে আবারও ঝগড়া বাধে। একপর্যায়ে খোরশেদ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তর্কবিতর্ক শুরু হয়। এসময় জুলহাস মিয়ার পরিবারের লোকজন খোরশেদ আলমকে একা পেয়ে গলা চেপে ধরে ও পেছন দিক থেকে দুই হাত দিয়ে চেপে ধরে। এতে খোরশেদ আলম শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযোগ অস্বীকার করে জুলহাসের পরিবার জানায়, কথা কাটাকাটির একপর্যায়ে খোরশেদ আলম উত্তেজিত হয়ে মাটিতে পড়ে যান। তিনি আগে থেকেই শ্বাসকষ্টের রোগী ছিলেন।

নকলা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com