1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নারায়ণগঞ্জে অবৈধ ছাপাখানায় অভিযান, গাইড বই ও মেশিন জব্দ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে পরিচালিত একটি বইয়ের ছাপাখানায় অভিযান চালিয়ে পুলিশ প্রায় ২০ লাখ টাকা মূল্যের বই ও প্রিন্টিং মেশিন জব্দ করেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে কাচপুর বেহাকৈর এলাকায় সোনারগাঁ থানা-পুলিশের একটি দল অভিযান চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ‘পাঞ্জেরি প্রকাশনী’ নাম ব্যবহার করে বিভিন্ন শ্রেণির গাইড বই অনুমতি ছাড়া ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। এতে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছিল।

সোনারগাঁ থানা-পুলিশের একটি দল সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ছাপা প্রায় ৪ হাজার কপি বই ও ছাপানোর ব্যবহৃত মেশিন জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, অবৈধভাবে পরিচালিত ছাপাখানা থেকে বই ও মেশিন জব্দ করা হয়েছে। কপিরাইট আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com