1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

 নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে ৩ আরাকান আর্মি আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

বান্দরবান প্রতিনিধি :বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম আমতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিনজন আরাকান আর্মির সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।

গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- হ্লাচিংথোয়াই (২৪), উয়ইমং মার্মা (২৫), গরাইমং মার্মা (৩০)। পরে তাদেরকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে বিজিবি।

পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা ঘুমধুমের আমতলী সীমান্ত নামক এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিনজনকে আটক করে বিজিবি। পরে আটকৃতদের থানায় সোপর্দ করার পর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়।

এ বিষয়ে ঘটনা সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন “সীমান্ত এলাকা থেকে আটক তিন জনকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের সাথে বাংলাদেশী ১ লক্ষ ৬৮ হাজার নগদ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ সীমান্ত অনুপ্রবেশ আইনে আইনগত গত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com