1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই স্কুলছাত্র নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-বাইপাস সড়কের উপজেলার নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা গ্রামের মুঞ্জুর আকন্দের ছেলে নোয়াইশির আকন্দ (১৬) ও একই এলাকার মোশাররফের ছেলে মিহাদ (১৬)। তারা জিন্দা পার্কের ভেতরে অবস্থিত লিটল অ্যাঞ্জেলস সেমিনারি স্কুলের শিক্ষার্থী। নোয়াইশির আকন্দ চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, আর মিহাদ ছিল দশম শ্রেণির ছাত্র।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক (এসআই) সোহেল রানা এসব তথ্য নিনিশ্চত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আজিজুল ইসলাম (১৭) নামে তাদের এক বন্ধু সম্প্রতি কেনা মোটরসাইকেল নিয়ে তিনজন ঘুরতে বের হয়। ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে যাওয়ার সময় একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে পেছনে বসা নোয়াইশির ও মিহাদ সড়কে ছিটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা দ্রুতগতির আরেকটি ট্রাক তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মোটরসাইকেল চালক আজিজুল অক্ষত রয়েছে।

এসআই সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পর মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com