1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

কক্সবাজার যাওয়ার পথে ট্রাক চাপায় নালিতাবাড়ীর রক্ত সৈনিক রাব্বী নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : বন্ধুদের সাথে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা গেছে খোরশেদ রাব্বী নামে এক রক্ত সৈনিক। তার বাড়ি শেরপুরের নালিতাবাড়ী শহরের নিলামপট্টি মহল্লায়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ রাব্বী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমানের ছেলে। তিনি আনন্দমোহন কলেজ-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অর্নাস চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

জানা গেছে, রাব্বীসহ আরও চার বন্ধু মিলে মঙ্গলবার রাতে একটি নোহা গাড়িযোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। ভোরের দিকে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় রাব্বী পেছনের সিটে বসার জন্য গাড়ি থেকে নেমে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে আসেন। ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নালিতাবাড়ীতে গভীর শোক নেমে আসে। পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম ছড়িয়ে পড়ে। রাব্বী একজন রক্ত সৈনিক ছিলেন। বিভিন্ন সময় মানুষের জীবন বাঁচাতে নিজের রক্ত বিলিয়ে দিতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com