1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত কয়েকজন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের লয়খা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর্তমান ইউপি সদস্য ইউসুফ আলী গুরুতরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে লয়খা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে নূর হানিফ ও আব্দুল করিম গংদের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের প্রেক্ষিতে নূর হানিফ আদালতে ১৪৪ ধারা জারির আবেদন করলে ভূমি অফিসের প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট জমির ওপর ১৪৪ ধারা জারি করা হয়।

স্থানীয় সূত্র জানায়, আদালতের নির্দেশনা অমান্য করে বিবাদী পক্ষ জোরপূর্বক ওই জমিতে একটি ছাপড়া ঘর নির্মাণের চেষ্টা করলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। খবর পেয়ে এলাকার ইউপি সদস্য ইউসুফ আলী এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার ও আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন। পুলিশ ঘটনাস্থল ত্যাগের পর বিবাদী পক্ষের আব্দুল করিম ও তার লোকজন লাঠিসোঠা নিয়ে ইউসুফ আলীর ওপর হামলা চালায়। এতে তার মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা দ্রুত আহত ইউসুফ আলীকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সংঘর্ষে কয়েকজন নারীসহ আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ইউপি সদস্য ইউসুফ আলী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com