1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ব্রিজ নির্মাণে ১২ লাখ টাকা দাবি, ফেনীতে ঘুষের টাকাসহ প্রকল্প কর্মকর্তা আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

ফেনী : ফেনীর সোনাগাজী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ এবং অফিস সহায়ক আবু নাছেরকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটকের খবর জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পিআইও অফিস থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার টাকার নোটের নতুন বান্ডিলে এক লাখ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা।

দুদকের ফেনী-নোয়াখালীর জোনের উপ-পরিচালক ফারুক আহমেদের নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করে।

দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।গণমাধ্যমকে তিনি জানান, অভিযানের সময় ঘুষের এক লাখ টাকাসহ তাদের আটক করা হয়। মোহাম্মদ আল সাঈদ এর আগেও সোনাগাজীর বিভিন্ন প্রকল্প থেকে আরও পাঁচ লাখ টাকা নিয়েছেন। উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচটি ব্রিজ নির্মাণে ১২ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন।

গণছুটিতে ফেনী পল্লী বিদ্যুতের ৫৬৯ কর্মী, গ্রাহকের ভোগান্তিগণছুটিতে ফেনী পল্লী বিদ্যুতের ৫৬৯ কর্মী, গ্রাহকের ভোগান্তি
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা জানান, ঘটনার সময় তিনি তার কার্যালয়ে ছিলেন না। ছুটিতে বাড়ি যাওয়ার জন্য বের হয়েছেন। তিনি বিষয়টি শুনেছেন এবং খবর নিয়ে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com