1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী বকশিগঞ্জ সীমান্তে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী কুমিল্লায় রেস্টুরেন্টে কন্যাশিশু রেখে চলে গেল বিদেশি পরিবার দেশে ফিরেই মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা

জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোহাম্মদ আলী মডেল একাডেমির সাফল্য

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদ আলী মডেল একাডেমি অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বরাবরে মতো এবারও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটির অংশগ্রহণকারী ২৫ জন শিক্ষার্থীর মধ্যে ১৩ জন বৃত্তি লাভ করেছে।

গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

প্রতিষ্ঠানটি থেকে ৫ জন ট্যালেন্টপুল ক্যাটাগরিতে এবং ৮ জন সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি অর্জন করে বিদ্যালয়ের সুনাম আরও উজ্জ্বল করেছে। এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

ট্যালেন্টপুল ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- রাফসান আহমেদ রেজিম, সাদমান হোসেন সাদিক, মেহেরিন আক্তার, সুমাইয়া রহমান সিনহা ও ফাইজা আক্তার ফারিহা।

এছাড়াও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্তরা হলো- জুবায়ের বিন আশরাফ, নিশাত জামান রাজ, মুশফিকুর রহমান, ফুটন্ত ইসলাম বিপ্লব, মুবাশশিরা ইসলাম, সাহারা জামান সারা, উম্মে মরিয়ম ও জিয়ন নাহিয়ান মুগ্ধ।

প্রতিষ্ঠানের পরিচালক সাইয়েদ কুতুব বলেন, নালিতাবাড়ীতে প্রাথমিক, মাধ্যমিক ও ক্যাডেট কলেজ ভর্তি কোচিংয়ে আমরা দীর্ঘদিন ধরে মানসম্মত ও সময়োপযোগী পাঠদান নিশ্চিত করে আসছি। এ কারণেই প্রাথমিক ও ক্যাডেটের পাশাপাশি মাধ্যমিক পর্যায়েও ধারাবাহিক সাফল্য অর্জন সম্ভব হচ্ছে।

তিনি বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের সম্মিলিত ফলেই এ সাফল্য এসেছে।

উল্লেখ্য, বৃত্তিপ্র্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে জিয়ন নাহিয়ান মুগ্ধ (সাবেক ইউএনও মহোদয়ের ভাগ্নে) পারিবারিক বদলিজনিত কারণে দলগত ছবিতে উপস্থিত থাকতে পারেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com