1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৪

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

মাগুরা : মাগুরায় ভিজিএফ চালের কার্ড বণ্টনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফ্রেব্রুয়ারি) গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে, সংঘর্ষ ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার পৃথক দুটি মামলা হয়। এক পক্ষের আবুল হোসেন নামে একজন বাদী হয়ে সদর থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। অপর পক্ষের মনিরুল শেখ বাদী নামে একজন হয়ে ২০ জনকে অভিযুক্ত করে সদর থানায় আরও একটি মামলা দায়ের করেন। এ দুটি মামলায় মোট ৩২ জনকে আসামি করা হয়েছে। এরপর বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বরাদ্দের ভিজিএফ চালের কার্ড বণ্টনকে কেন্দ্র করে ওয়ার্ড কমিটির নেতাদের সঙ্গে স্থানীয় বিএনপির সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বিরোধ থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষ চলাকালে বিএনপির বাটিকাডাঙা চার রাস্তার মোড়ে স্থানীয় কার্যালয়ের সামনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৫জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী বাটিকাডাঙা মোড় থেকে শিবরামপুর মোড় পর্যন্ত অবস্থান নেয়।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ৩০০ জনের জন্য ভিজিএফ কার্ড বরাদ্দ ছিল। বুধবার সকালে সুবিধাভোগীদের তালিকা তৈরির সময় বরাদ্দের একটি অংশ দাবি করেন আবুল হোসেন আবু। ওই দাবি প্রত্যাখ্যাত হলে তখনই বিরোধের সূচনা হয়, যা পরে রাতে সংঘর্ষ ও কার্যালয় ভাঙচুরে রূপ নেয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম (পিপিএম) জানান, এ ঘটনায় দুই পক্ষের দায়ের করা দুটি মামলায় মোট ৩২ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com