1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

শ্রীবরদীতে পরোয়ানান্টভূক্ত ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জুলাই, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এর নির্দেশনায় শ্রীবরদী থানা পুলিশ অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাজাপ্রাপ্ত ও জিআর মামলার পরোয়ানাভূক্ত তিন আসামীকে গ্রেফতার করেছে।
বুধবার ও বৃহস্পতিবার দিনভর গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিন আসামীকে গ্রেফতার করা হয়। শ্রীবরদী থানার এসআই সাইফুল ইসলাম, এসআই মোফাখখির উদ্দিন ও এএসআই জুবায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় ওই অভিযান পরিচালনা করেন।
এসময় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলম (২৫), ৫টি জিআর মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন (২৭) ও মাদক মামলার অপর আসামী নুরুল আমিন ওরফে লেংটা (৪৮)কে গ্রেফতার করে শ্রীবরদী থানায় নিয়ে আসে। পরে শুক্রবার বিকেলে আসামীদেরকে শেরপুর কোর্টে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, আসামীদের শুক্রবার বিকেলে কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com