1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ১৭ ভারতীয় গরু আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

রানা, শ্রীবরদী : ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের তাঁওয়াকোচা ও কর্ণজোড়া সীমান্ত ফাঁড়ির পৃথক দুটি চোরাচালান বিরোধী অভিযানে ১৭ টি মালিক বিহীন ভারতীয় গরু আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কর্ণজোড়া বিওপির নায়েক নাজমুলের নেতৃত্বে একটি অভিযানিক দল রানী শিমুল ইউনিয়নের বিল ভরট তিন রাস্তা মোড় এলাকা থেকে মালিক বিহীন ১২ টি ভারতীয় গরু আটক করা।

অপরদিকে শুক্রবার ভোর সকালে সীমান্ত জনপদের খরস্রোতা সোমেশ্বরী নদীর পাড় খারা মোরা এলাকা থেকে মালিক বিহীন ৫ টি ভারতীয় গরু আটক করে তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির দায়িত্বে থাকা হাবিলদার উজ্জ্বল কুমারের নেতৃত্বে একটি অভিযানিক দল। কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান ও তাওয়াকোচা বিওপির ইনচার্জ হাবিলদার উজ্জ্বল কুমার শুক্রবার দুপুরে গরু আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত ১৭ টি গরু সিজার করে ময়মনসিংহ বিজিবির সদর দপ্তরে পাঠানো হবে। পরবর্তীতে কাস্টমের মাধ্যমে প্রক্রিয়া শেষে নিলামে বিক্রি করা হবে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচরণ প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com