1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী বকশিগঞ্জ সীমান্তে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী কুমিল্লায় রেস্টুরেন্টে কন্যাশিশু রেখে চলে গেল বিদেশি পরিবার দেশে ফিরেই মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা

ঝিনাইগাতীতে দুই শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে ইফতার সামগ্রী পেল দুই শতাধিক অস্বচ্ছল পরিবার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)স্থানীয় উত্তরণ পাবলিক স্কুল মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’নামে একটি সংগঠনের ব্যবস্থাপনায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে,আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় উপজেলার দুই শতাধিক পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ছোলা বুট,ডাল, তেল,আলু,পেঁয়াজ,লবণ,মুড়ি ও চিনি। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদর ইউপি সদস্য মো.জাহিদুল হক মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খান মক্কু। এছাড়া আয়োজক সংগঠনের সদস্য,সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ও সদর ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির বলেন, ‘রমজান সহমর্মিতা ও ত্যাগের মাস। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পবিত্র মাহে রমজানে ছিন্নমূল, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের অধিকাংশই ইফতার সামগ্রী ক্রয় করার সামর্থ্য হয় না। তাই কিছু সংখ্যক মানুষের মাঝে ড.জাফর ইকবালের আর্থিক সহায়তায় আমাদের সংগঠনের ব্যবস্থাপনায় আজকে (শুক্রবার) ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।’

তিনি আরো বলেন,একজন মানুষ যখন অন্য একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারে,তখন সেটিই সবচেয়ে বড় প্রাপ্তি। হয়তো এই সামান্য ইফতার সামগ্রী কারো পরিবারের জন্য স্বস্তির কারণ হবে, কারো রোজা পালনকে সহজ করবে এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। আমাদের প্রত্যাশা শুধু রমজানেই নয়,বছরের প্রতিটি সময় আমরা যেন মানবিকতার হাত বাড়িয়ে দিতে পারি। সমাজের কল্যাণে সবাই মিলে মিশে কাজ করলে একটি সুন্দর,সহমর্মী ও সুখী সমাজ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com