1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী বকশিগঞ্জ সীমান্তে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী কুমিল্লায় রেস্টুরেন্টে কন্যাশিশু রেখে চলে গেল বিদেশি পরিবার দেশে ফিরেই মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা

শ্রীবরদীতে অটো, ভ্যান ও সিএনজি চালকদের সাথে সাবেক এমপি রুবেলের ইফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

রানা, শ্রীবরদী : সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীবরদী পৌরসভা ও উপজেলার অন্তর্গত ব্যাটারী চালিত অটো রিক্সা, ভ্যান ও সিএনজি চালকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ শে ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অটো সিএনজি চালক ও শ্রমিকদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন সাবেক এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা মাহমুদুল হক রুবেল।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত মতবিনিময় সভায় সাবেক এমপি ও শেরপুর ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, সিএনজি ও অটো রিক্সা চলা চলে পৌরসভার প্রতিদিনের ১০ টাকা টুল অল্প সময়ের মধ্যেই বন্ধ করা হবে।
ইতিমধ্যেই এ বিষয়ে আমি পৌরসভার কর্মকর্তা কর্মচারী, টোল আদায়ের কাজে নিয়োজিত ব্যক্তিদের সাথে কথা বলেছি। আশা করছি স্বল্প সময়ের মধ্যেই এটা বাস্তবায়ন হবে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে শ্রীবরদী ঝিনাইগাতীর উন্নয়নের স্বার্থে
সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহব্বান জানান তিনি। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু রায়হান রুপম, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহবায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, সাবেক পৌরসভার মেয়র আব্দুল হাকিম, পৌর বিএনপি’র আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এসএম সোহান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকি সহ প্রায় ১৫ শতাধিক চালক শ্রমিক এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com