1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

বান্দরবান শহরে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ও ২ দোকান পুড়ে ছাই

  • আপডেট টাইম :: বুধবার, ৪ মার্চ, ২০২৬

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান শহরের উজানী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও দুইটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (২ মার্চ) ভোরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উজানী পাড়া শিল্পী গলি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে একটি রেস্টুরেন্টের রান্নাঘর থেকে আগুনের শিখা দেখতে পাওয়া যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। অধিকাংশ ঘর বেড়া ও দাহ্য উপকরণে তৈরি হওয়ায় আগুন দ্রুত বিস্তার লাভ করে। এতে পাশের কয়েকটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানান, সকাল পৌনে ছয়টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে ৫টি বসতঘর এবং একটি রেস্টুরেন্ট ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি একটি ভবনের একটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com