1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম :: বুধবার, ৪ মার্চ, ২০২৬

রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের বটতলা বাজারে স্থানীয় ইউনিয়ন বিএনপি, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ সোমবার বিকেলে বটতলা বাজার সংলগ্ন ধানের খলায় তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ৩ আসনের ধানের শীষ মার্কার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাহমুদুল হক রুবেল।

এ সময় ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্ষিয়ান বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা, শ্রীবরদী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনি, এডভোকেট রেজুয়ান উল্লাহ, সবেক পৌর মেয়র আব্দুল হাকিম , তাতিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সোহেল, আওয়ামী লীগ নেতা এডভোকেট মনজুরুল ইসলাম, শাহজামাল আশিক চেয়ারম্যান, রফিকুল ইসলাম মেম্বার, জাতীয় পার্টির নেতা সেলিম মিয়া, ছাত্রনেতা রোকনুজ্জামান রোকন, স্থানীয় ছাত্রদল নেতা সজিব হাসান সহ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি সহ প্রায় দুই হাজার ধর্মপ্রাণ রোজাদাররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com