1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শ্রীবরদীতে শিক্ষার্থীদের উপবৃত্তির তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ৪ মার্চ, ২০২৬

শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া  ইউনিয়নের এ,কে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির তালিকা প্রণয়নে অনিয়ম, দুর্নীতি, স্বজন প্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন উপবৃত্তি বঞ্চিত শিক্ষার্থীরা। এ ঘটনায় উপবৃত্তি বঞ্চিত শিক্ষার্থীরা শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন।

১০ শ্রেণীর শিক্ষার্থী সানজিদ, শুভ ও ইয়াসিন সহ একাধিক শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মাহবুবুল ওয়াদুদ রুমেল ও জুলফিকার আলী রিংকুর স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার কারণে উপবৃত্তি পাওয়ার যোগ্য আমরা শিক্ষার্থীরা উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছি। বিদ্যালয়ে অনুপস্থিত থাকা শিক্ষার্থী, শিক্ষকদের নিকট আত্মীয়-স্বজন দের উপবৃত্তির তালিকায় অন্তর্ভুক্ত করলেও মেধাবি, হতদরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

একাধিক অভিভাবক জানায়, সহকারী শিক্ষক রুমেল ও রিংকুর অনিয়মের কারণে আমাদের সন্তানরা উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষকদের স্বজন, বিদ্যালয় অনুপস্থিত থাকা শিক্ষার্থী ও ধনাঢ্য পরিবারের সন্তানদের উপবৃত্তি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে আমরা প্রশাসনের কাছে বিচার চেয়েও কোন প্রতিকার পাইনি। অবিলম্বে আমরা সরকারি বিধি মোতাবেক যোগ্য ও প্রাপ্য শিক্ষার্থীদের উপবৃত্তি তালিকায় অন্তর্ভুক্তের দাবি জানাচ্ছি। এ প্রসঙ্গে কাকিলাকুড়া গবরিকুড়া একে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো নজরুল ইসলাম জানান, অনেক শিক্ষার্থী এর আগে উপবৃত্তি পেয়েছেন। তবে এখন তারা পাচ্ছে না উপবৃত্তির টাকা। এখানে আমার করার কি আছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার বলেন, উপবৃত্তি বঞ্চিত শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছিলেন বিষয়টি আমাকে দেখার দায়িত্ব দিয়েছেন। আমি সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলেছি। স্কুল বন্ধ থাকায় এখন শিক্ষার্থীদের সাথে কথা বলা সম্ভব হচ্ছে না। স্কুল খুললে শিক্ষার্থীদের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কাকিলাকুড়া ইউনিয়নের সচেতন মহল অবিলম্বে গবরিকুড়া একে উচ্চ বিদ্যালয়ে উপবৃত্তি বিতরণ অনিয়ম সহ বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আনতে যথাযথ কর্তৃপক্ষর সুদৃষ্টি কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com