1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড

  • আপডেট টাইম :: বুধবার, ৪ মার্চ, ২০২৬

রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদীতে মরণ নেশা মাদক সেবনের অভিযোগে ৩ মাদক সেবিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ। ৪ই মাচ বুধবার দুপুরে শ্রীবরদী উপজেলা প্রশাসন ও শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়

গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া গ্রামে। অভিযান কালে মাদক সেবনের অভিযোগে উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে উকিল মিয়া (৫০), শওকত হোসেনের ছেলে ইউনুস( ৩৫) ও মৃত মোহর উদ্দিনের ছেলে ইমান আলী (৬৫) কে ৩ মাস ক‌রে বিনাশ্রম কারদণ্ড ও ৫০ টাকা ক‌রে অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ। এ সময় শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্টাফ ও উপজেলা প্রশাসনের স্টাফরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com