1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শ্রীবরদীতে উপবৃত্তির তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজন প্রীতির প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের এ,কে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির তালিকা প্রণয়নে অনিয়ম, দুর্নীতি, স্বজন প্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে অবিলম্বে তদন্তের মাধ্যমে প্রকৃত শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণের দাবিতে ও অভিযুক্ত প্রধান শিক্ষক সহ দুই সহকারী শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৫ই মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে উপবৃত্তি বঞ্চিত শিক্ষার্থীরা ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদানের দাবিতে বক্তব্য রাখেন শিক্ষার্থী সজীব, শাওন, শাহজাহান, নোবেল আকন্দ, স্বর্ণা আক্তার, সুইটি আক্তার, আমুনুল ইসলাম, লাবু প্রমুখ।

শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মাহবুবুল ওয়াদুদ রুমেল ও জুলফিকার আলী রিংকুর স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার কারণে উপবৃত্তি পাওয়ার যোগ্য আমরা শিক্ষার্থীরা উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছি। বিদ্যালয়ে অনুপস্থিত থাকা শিক্ষার্থী, শিক্ষকদের নিকট আত্মীয়-স্বজন দের উপবৃত্তির তালিকায় অন্তর্ভুক্ত করলেও মেধাবি, হতদরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

একাধিক অভিভাবক জানায়, সহকারী শিক্ষক রুমেল ও রিংকুর অনিয়মের কারণে আমাদের সন্তানরা উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষকদের স্বজন, বিদ্যালয় অনুপস্থিত থাকা শিক্ষার্থী ও ধনাঢ্য পরিবারের সন্তানদের উপবৃত্তি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে আমরা প্রশাসনের কাছে বিচার চেয়েও কোন প্রতিকার পাইনি। অবিলম্বে আমরা সরকারি বিধি মোতাবেক যোগ্য ও প্রাপ্য শিক্ষার্থীদের উপবৃত্তি তালিকায় অন্তর্ভুক্তের দাবি জানাচ্ছি। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেন।

মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। এ প্রসঙ্গে কাকিলাকুড়া গবরিকুড়া একে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো নজরুল ইসলাম জানান, অনেক শিক্ষার্থী এর আগে উপবৃত্তি পেয়েছেন। তবে এখন তারা পাচ্ছে না উপবৃত্তির টাকা।
এখানে আমার করার কি আছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার বলেন, শিক্ষার্থীদের অভিযোগ যথাযথ ভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, উপবৃত্তি বঞ্চিত শিক্ষার্থীরা লিখিত অভিযোগ করেছেন।
বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com