1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতিতে পিকআপ ভর্তি ৫৪৫ বোতল মদসহ যুবক আটক

  • আপডেট টাইম :: রবিবার, ৮ মার্চ, ২০২৬

তারেক আব্দুল্লাহ রানা, শ্রীবরদী: শেরপুরের সীমান্তবর্তী দুধনই-ধানশাইল সড়ক থেকে একটি পিকআপ ভর্তি ৫৪৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ আকাশ (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।

রবিবার (৮ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার নাজমুলের নেতৃত্বে একটি অভিযানিক দল ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই নামক এলাকার পানবর-ধানশাইল সড়কে অভিযান চালান। এসময় একটি পিকআপ ভ্যান ভর্তি ৫৪৫ বোতল ভারতীয় মদসহ আকাশ (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত আকাশ শ্রীবরদী উপজেলার তাতিহাটি এলাকার সাদা মিয়ার ছেলে।

কর্ণঝোড়া বিওপি’র ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান মাদক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদক ও গাড়ির মূল্য প্রায় ২৩ লাখ টাকা। এ ঘটনায় ঝিনাইগাতি থানায় একটি মামলা দায়ের করে অভিযুক্তকে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com