1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

শ্রীবরদীতে ঈদ-উল-আযহায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জুলাই, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেরপুরের শ্রীবরদীতে ব্যাংকার, ব্যবসায়ী ও ইজারাদারদের সাথে মত বিনিময় করেছেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার।
শনিবার বিকেলে থানা প্রাঙ্গণে শ্রীবরদী থানার আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঈদ-উল-আযহা উপলক্ষে করোনা বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান এবং কোরবানী পশুর হাট পরিচালনা করার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য রাখেন ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) বন্দে আলী, এসআই আনোয়ার হোসেন, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও ইজারাদাররা উপস্থিত ছিলেন।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, করোনা মোকাবেলায় পুলিশ সব সময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন ঈদ-উল-আযহায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে শ্রীবরদী থানা পুলিশ কঠোর অবস্থানে থাকবে। করোনা বিস্তার রোধে সচেতনতার কোন বিকল্প নাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com