1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে তৃণমূল পর্যায়ে গিয়ে জনদুর্ভোগের কথা শুনলেন এমপি রাশেদ শ্রীবরদীর কাকিলাকুড়ায় এডকের জীবন গৌরব পদক প্রদান শেরপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২ শেরপুরে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত শেরপুরে নার্সারি মালিক সমিতির কমিটি গঠন মারা গেলেন দুইবারের সাবেক এমপি সাংবাদিক শফিকুর রহমান নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী এমপির বক্তব্যে হাততালি দেওয়া ইউএনও বললেন ‘আমি এখন বিএনপি নেতা’ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

  • আপডেট টাইম :: বুধবার, ১১ মার্চ, ২০২৬

বিনোদন ডেস্ক : ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের ২১ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত। বুধবার (১১ মার্চ) বিকেল পাঁচটার দিকে তিনি বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পান।

কারাগার ফটকে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলে হিরো আলম দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে হয়রানি করতে পরিকল্পিতভাবে এ মামলা দেয়া হয়েছে। তিনি বলেন, বগুড়া সদর আসনের উপনির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ার পরই তাকে টার্গেট করা হয়। তিনি আরও বলেন, আগেই জামিন পেলেও অন্য একটি মামলায় তাকে আরও এক সপ্তাহ কারাগারে আটকে রাখা হয়।

মুক্তির সময় কারাফটকে তার সন্তানরা ফুল দিয়ে তাকে বরণ করে নেয়। এ সময় তিনি বর্তমান কারা কর্মকর্তাদের আচরণের প্রশংসা করেন। কারাগারে অবস্থানকালে আলোচিত কয়েকজন বন্দির সঙ্গে দেখা হয়েছে বলেও জানান তিনি।

হিরো আলম বলেন, কারাগারের ভেতরে অনেক মানুষ দীর্ঘদিন ধরে বিচার না পেয়ে আটক রয়েছেন। সঠিক তদন্ত ছাড়া দীর্ঘ সময় হাজতে রাখা একটি পরিবারের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মামলার নথি সূত্রে জানা যায়, এক তরুণীকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গত বছরের ২১ এপ্রিল মামলাটি করা হয়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানালে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পর চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com