1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উৎসব উদযাপন পরিষদ বান্দরবান

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বান্দরবান : উৎসব উদযাপন পরিষদ, বান্দরবান উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) রাতে বান্দরবান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উজানী পাড়া শিল্পী গলি সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, আসন্ন বৌদ্ধধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব সাংগ্রাই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংগঠনের সকল সদস্যের সম্মতিক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায় উৎসব উদযাপন পরিষদ, বান্দরবান।

সংগঠনের নেতারা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সমাজের কল্যাণে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এসময় উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনুমং মারমা, সহ-সভাপতি থুইসিংপ্রু লুবু মারমা, সহ- সভাপতি সাথোয়াইচিং ছুরিমং, সংস্কৃতিক সম্পাদক এ কি নু, সাধারণ সম্পাদক উক্যসিং মারমা, যুগ্ন সম্পাদক অংথোয়াইচিং মারমা সহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি মাসের সোমবার (২ মার্চ) ভোরে বান্দরবান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উজানী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫টি বসতঘর ও ২টি দোকান পুড়ে ভস্মীভূত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com