1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জুলাই, ২০২০

মেহেদী হাসান সাকিব, স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে রাহাত মিয়া নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বাঘবেড় ইউনিয়নের উত্তর রানীঁগাও গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রাহাত শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ গ্রামের আব্দুল হাকিমের ছেলে। নিহতের বাবা আব্দুল হাকিম রাজধানীতে চাকুরী করেন। মা নূরে জান্নাত রাহাতকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। রবিবার সকাল ৯টার দিকে ছেলেকে রেখে বাড়ির কাজ করছিলেন নূরে জান্নাত। ওই সময় বেশকিছুক্ষণ রাহাতকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে আত্মীয়-স্বজনরা। কিছুক্ষণ পর পুকুরে রাহাতকে ভাসতে দেখা যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশু রাহাতকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com