1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ঐশ্বরিয়া ও তার মেয়ে করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জুলাই, ২০২০

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্য করোনায় আক্রান্ত। ইন্ডিয়া ডটকম এই তথ্য জানিয়েছে।

রোববার (১২ জুলাই) তাদের স্যোয়াব টেস্টের রিপোর্ট পাওয়া যায়। এতে ঐশ্বরিয়া ও আরাধ্য কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন। তবে জয়া বচ্চন, শ্বেতা বচ্চন ও তার দুই সন্তান অগাস্টা নন্দা ও নব্য নাভেলি নন্দার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে এ বিষয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘শ্রীমতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্য অভিষেক বচ্চন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। শ্রীমতি জয়া বচ্চনজির ফল নেগেটিভ। আমি বচ্চন পরিবারের সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

এর আগে শনিবার (১১ জুলাই) অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। তাদের মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর জয়া বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও এই অভিনেত্রীর মেয়ে আরাধ্যের কোভিড-১৯ রোগের র‌্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়। সেটির ফল নেগেটিভ এসেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com