1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

নালিতাবাড়ীতে বিদ্যালয় দখল করে স্থাপিত ‘বউ বাজার’ উচ্ছেদ

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জুলাই, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের সাহাপাড়ায় একুশ বছরের পুরনো একটি বেসরকারী বিদ্যালয় দখল করে স্থাপিত ‘বউ বাজার’ উচ্ছেদ করে সোমবার দুপুরে হেফাজতে নিয়েছে উপজেলা প্রশাসন। প্রকৃত মালিকানা নির্ধারণ না হওয়া পর্যন্ত মূল্যবান ওই জমি প্রশাসনের হেফাজতে থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
তথ্যমতে, সাহাপাড়া মহল্লায় ২২ শতাংশ জমি হীরক চন্দ্র চৌধুরীর দেবোত্তর সম্পত্তি পত্তনমূলে প্রয়াত প্রসন্ন কুমার সাহা ভোগদখল করে আসছিলেন। পরবর্তীতে বিআরএস রেকর্ডে ওই ভূমি সরকারের পক্ষে জেলা প্রশাসনের নামে অন্তর্ভূক্ত হয়।
এদিকে মৃত প্রসন্ন কুমারের চার উত্তরাধিকারী ১৯৯৯ সালে স্বত্যার্পন দলিলে দান করে ওই জমিতে প্রসন্ন কুমার সাহা একাডেমি নামে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। জমিটি এনিমি উল্লেখ করে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১৯৮৪ সালে নোটিশ জারী করা হলেও এ নিয়ে সরকার ও প্রসন্ন কুমারের উত্তরাধিকারীদের মধ্যে আদালতে একাধিকবার বিচারাধীন হয় মামলাটি। এরইমধ্যে কিছুদিন আগে স্থানীয় দৃষ্টি প্রতিবন্ধি সুনীল উল্লেখিত জমির একাংশ দখলে নিতে চেষ্টা করে। একাডেমি কর্তৃপক্ষ সুনীলকে তাড়িয়ে দিলে সে পুনরায় সংগঠিত হয়ে ওই জমিতে মন্দির নির্মাণের উদ্যোগ নেয় এবং পুকুরে মাটি ভরাট কার্যক্রম শুরু করে। একপর্যায়ে গত ২৮ জুন পৌর কর্র্তৃপক্ষের নামে সাইনবোর্ড ঝুলিয়ে বিদ্যালয় ও সংলগ্ন জমি দখলে নিয়ে বেগম রোকেয়া ‘বউ বাজার’ নামে দখলে নেওয়া হয় এবং নিয়মিত কাঁচা বাজার বসতে শুরু করে। যদিও পৌর কর্তৃপক্ষ দখলের এ অভিযোগ অস্বীকার করে জানান, কে বা কারা দখলে নিয়েছে তারা জানেন না। এমতাবস্থায় জেলা প্রশাসনের নির্দেশে সোমবার উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বউ বাজার ও মন্দির উচ্ছেদ করে মালিকানা নিস্পত্তি না হওয়া পর্যন্ত বিদ্যালয় ও জমি হেফাজতে নেয়।
এ বিষয়ে শেরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, এটি দেবোত্তর সম্পত্তি যা পরবর্তীতে সরকারের নামে রেকর্ডভুক্ত হয়। তবে একাধিক পক্ষ মালিকানা দাবী করায় আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মালিকানা নিস্পত্তি না হওয়া পর্যন্ত প্রশাসনের হেফাজতে নেওয়া হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com