1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জুলাই, ২০২০

মেহেদী হাসান সাকিব, স্টাফ রিপোর্টার : মুজিব বর্ষ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২৮৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে এলজিএসপি-৩ দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভেদীকুড়া উচ্চ বিদ্যালয়ের ১৮০জন ও কদমতলী উচ্চ বিদ্যালয়ের ১০৮জন মেয়ে শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, স্যানেটারি ন্যাপকিন, তোয়ালে, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।
এর আগে ওই ইউনিয়নের ১৫০ জনের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে সাবান, মাস্ক ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। এসব শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মাস্টারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com