1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

শেরপুরে বজ্রপাতে কলেজ ছাত্র ও গৃহবধু নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

শেরপুর : শেরপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় এক কলেজ ছাত্র ও আরেক গৃহবধু নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুইজন নারী।
সোমবার (১৩ জুলাই) বেলা আড়াইটার দিকে সদর উপজেলার পাকুড়িয়া ও ভাতশালা ইউনিয়নে পৃথক এ দু’টি বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত নবীন মিয়া ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা এলাকার সোহেল মিয়ার ছেলে। সে শেরপুর শহরের বিজ্ঞান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলো। অপর নিহত গৃহবধু রহিমা বেগম পাকুড়িয়া ইউনিয়নের তাড়াগর গাংপাড় গ্রামের আতশ আলীর স্ত্রী। এ সময় আহত আকলিমা খাতুন ও মোছাঃ বেগমকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা আড়াইটার দিকে বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে সদর উপজেলার ভাতশালার কুঠুরাকান্দা গ্রামের বাড়ির পাশের স্কুলমাঠে কলেজ ছাত্র নবীন মিয়া বন্ধুদের সাথে ফুটবল খেলার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। অপরদিকে পাকুড়িয়ার তাড়াগর গ্রামের গাংপার এলাকায় বাড়ির উঠোনে কাজ করার সময় বজ্রপাতে রহিমা বেগম নিহত হন। এসময় আরও দুইজন নারীও আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com