1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

বৈশাখী উৎসব ঘিরে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে শোকজ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

পাবনা : পহেলা বৈশাখী উৎসব উপলক্ষে বসা কলেজ মাঠে বিভিন্ন অস্থায়ী দোকানে চাঁদাবাজির অভিযোগ উঠেছে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদল নেতা আশরাফুল ইসলামের বিরুদ্ধে। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ প্রেক্ষিতে ইতোমধ্যেই তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কলেজ শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ২৪ ঘণ্টার মধ্যে জবাব চেয়ে এই নোটিশ দিয়েছেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ‘রুচি বৈশাখী উৎসব কনসার্টের’ আয়োজন করা হয়। কনসার্ট ঘিরে কলেজের মাঠে অস্থায়ী ভ্রাম্যমাণ দোকান বসে। সেইসব দোকান থেকে চাঁদা উত্তোলন করে আশরাফুল ইসলাম। পরে সেই টাকা কলেজের এসএম হলের একটি রুমে ভাগবাটোয়ারা সময় দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। পরে বিষয়টি ছাত্রদলে কর্মী-সমর্থকদের মধ্যে আলোচনায় আসে। চাঁদা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে শোকজ নোটিশ দেয় শাখা ছাত্রদল।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম বলেন, ‘সামনে এডওয়ার্ড কলেজের ছাত্রদলের কমিটি গঠন হবে। তাই আমার বিপক্ষ গ্রুপ বিভিন্ন সিস্টেম করে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করেছে। ভিডিও ছড়িয়েছে আমাদের অভ্যন্তরীণ লোকজন।’

তিনি আরও বলেন, ৩/৪শ দোকান বসেছিল কোনো দোকানদার চাঁদা নেওয়ার কথা বলতে পারবেন না। শুধু বলেছিলাম, দোকান দিচ্ছেন আমাদের ছেলেপেলেদের একটু খাওয়ায়েন আর কি। এর থেকে বেশি কিছু না। কেউ গোপনে ভিডিও করে ছড়িয়ে দিয়েছে। এগুলো দেখা ছাড়া কোনো উপায় নেই। কারণ জনে জনে তো প্রমাণ করতে পারব না।

এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। কোনো ব্যক্তির অন্যায়ের দায় সংগঠন নিবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com