1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লোডশেডিংয়ের প্রতিবাদে হাসনাত আবদুল্লাহর মোমবাতি বিতরণ আগামী ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ খোলা থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি এখন বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত: ইরান হাতের মুঠোয় থাকা ম্যাচ হারলো বাংলাদেশ হজযাত্রীদের খেদমত করতে না পারলে, আমাদের উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া: হজ ক্যাম্পে ধর্মমন্ত্রী শ্রীবরদীতে ছাদেক হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন গ্রেপ্তার বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়: শিক্ষামন্ত্রী ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত বৈশাখী উৎসব ঘিরে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে শোকজ দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

হজযাত্রীদের খেদমত করতে না পারলে, আমাদের উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া: হজ ক্যাম্পে ধর্মমন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ঢাকা : হজযাত্রীদের খেদমত করতে না পারলে, আমাদের উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া, বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। হজযাত্রা সামনে রেখে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প পরিদর্শনে গিয়ে ধর্মমন্ত্রী বলেন, ‘হজযাত্রীরা আল্লাহর মেহমান। আমরা হজযাত্রীদের খাদেম। তাদের খেদমত না করতে পারলে আমাদের উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া।’ তিনি জোর দিয়ে বলেন, হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব।

পরিদর্শনকালে মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধনের প্রস্তুতি, ক্যাম্পের সার্বিক অবস্থা এবং যাত্রীদের থাকা-খাওয়ার বিষয়গুলো সরেজমিনে দেখেন। এ সময় তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন।

ধর্মমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। তিনি ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন এবং সেবার মান উন্নয়নে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

এদিকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতেই ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর আগেই বৃহস্পতিবার থেকে হজযাত্রীরা ক্যাম্পে আসা শুরু করেছেন।

ক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রবের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com