1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

লোডশেডিংয়ের প্রতিবাদে হাসনাত আবদুল্লাহর মোমবাতি বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

কুমিল্লা : তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করেছেন ওই আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয় সাধারণ মানুষের মাঝে মোমবাতি বিতরণের মাধ্যমে তিনি এই প্রতীকী প্রতিবাদ জানান।

ওই এলাকার ​স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে লোডশেডিংয়ের মাত্রা চরমে পৌঁছানোয় সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধদের ভোগান্তি এখন চর‌মে। শিক্ষার্থীদের পড়াশোনা থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। এমন পরিস্থিতিতে সংসদ সদস্যের এই ব্যতিক্রমী প্রতিবাদকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান এবং নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপের দাবি করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com