1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কুয়াকাটায় ৫ গ্রামের শতশত মানুষের প্রতিবাদ খালে বাঁধ দিয়ে অবৈধ মাছ চাষ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : “কচ্ছপখালী খালে বাঁধ দিয়ে মাছ চাষের ফলে কৃষকের সর্বনাশ। ‘খাল বাঁচাও, কৃষক বাঁচাও” স্লোগান সম্মলিত ফেস্টুন, ব্যানার নিয়ে কুয়াকাটায় কয়েকশো ভুক্তভোগী কৃষক রাস্তায় নেমে প্রতিবাদ জানায়।
মঙ্গলবার কুয়াকাটা পৌর শহরের কচ্ছপখালী খালের বাঁধে ঘন্টাব্যাপি দাঁড়িয়ে কচ্ছপখালী খাল পুনরুদ্ধার কমিটির ব্যানারে শতশত কৃষক মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেয়া কৃষকরা তাদের বক্তব্যে বলেন, প্রবহমান কচ্ছপখালী খালে স্থানীয় একটি প্রভাবশালী মহল একাধিক স্থানে বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ চাষ করছে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ থাকায় নবীনপুর, তুলাতলী, আজিমপুর, মুসুল্লীয়াবাদ, দোভাসীপাড়া ও কচ্ছপখালী গ্রামের শতাধিক পরিবারের প্রায় দুই হাজার একর জমির বীচতলা নষ্ট হয়ে গেছে। কৃত্রিম জলাবদ্ধতা দেখা দিয়েছে গোটা এলাকায়। প্রবাহমান খালে ভূমিহীন বন্দোবস্ত বাতিলসহ খালের পানি নিষ্কাশন ব্যবস্থা সচলের দাবী জানায় ভুক্তভোগী কৃষকরা। কয়েক বছর ধরে খালটি পুনরুদ্ধারে একাধিকবার আবেদন জানালেও রহস্যজনকভাবে ভূমি প্রশাসন কৃষকদের দাবী আমলে নিচ্ছে না বলে জানান মানববন্ধনে অংশ নেয়া কৃষকরা।
কচ্ছপখালী খাল পুনরুদ্ধার কমিটির সভাপতি শাহজাহান মৃধা বলেন, ভূমিহীন সেজে সাবেক ইউপি সদস্য ১৯৮০ সালে প্রবাহমান কচ্ছপখালী খালটি বন্দোবস্ত নেয়। ১৩ কি: মি: এই খালটির ৩ কি: মি: দখল করে ৩টি বাঁধ দিয়ে মাছ চাষ করায় জলাবদ্ধতায় দুর্ভোগে রয়েছে এলাকার শতাধিক পরিবার।
এসব বিষয়ে সাবেক ওই ইউপি সদস্য এ প্রতিবেদককে বলেন, তার রেকর্ডীয় সম্পত্তির মধ্যে খাল, খালে তিনি মাছ চাষের জন্য বাঁধ দিয়েছেন।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, প্রবহমান খালে বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ চাষ করছে এমন অনেক অভিযোগ পাওয়া গেছে। খোঁজ খবর নিয়ে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com